ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত আলেম মাওলানা লুৎফর রহমান।
রোববার (৩ মার্চ) দুপুর পৌনে তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মাওলানা লুৎফর রহমানের ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
এর আগে গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফর রহমান। সাথে সাথে তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
মাওলানা লুৎফর রহমান বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক। ওয়াজ মাহফিলে প্রয়োজনীয় বয়ান ছাড়াও সমসামায়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুসলমানদের সচেতন করেন।
এম জি