
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম চিনি মিলে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট।
সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্র জানায়, বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকার চিনি মিলটির গোডাউনে আগুন লাগে। ৩টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী, আনোয়ারা ফায়ার স্টেশন আগুন নির্বাপণে কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে আমাদের ৬ টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়।
কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে, বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
এএ