গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি।
বুধবার (৬ মার্চ) বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর নীরবতা পালন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় স্থানীয় দলীয় নেতা-কর্মীবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এম জি