শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহকারী প্রক্টরের যোগদান
প্রকাশিত - আগস্ট ৭, ২০১৬ ৫:২৭ পিএম


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুই সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার মন্ডল ।
গত ২৬ জুলাই মঙ্গলবার থেকে তাদেরকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এছাড়া গত দুই বছর থেকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপালনরত চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার কে পূনরায় সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়।
সদ্যনিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টর মো. নজরুল ইসলাম বলেন, আমি একজন সহকারী প্রক্টর হিসেবে সকল প্রকার বিশৃংখলা ও অনাকাঙ্খিত উদ্ভূত পরস্থিতি মুক্ত করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকব ।
আরেক সহকারী প্রক্টর প্রণব কুমার মন্ডল বলেন,আমাকে সহকারী প্রক্টরের দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি । সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনকে সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রাখার চেষ্টা করব।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.