
মৌলভীবাজার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি (নন্দিপুর) গ্রাম থেকে মুহিবুর রহমান (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দেব জানান, রাত ১১টার দিকে তার শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান পরিবারের সদস্যরা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
সানবিডি/ঢাকা/এসএস