
দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকেরে উত্থানে চলছে লেনদেন। আজ দুই বাজারেই লেনদেন অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১২.৩০টা পর্যন্ত ২২৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির। আর দর কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ০.৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৮ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মিশ্রাবস্থায় চলছে লেনদেন। লেনদেনের প্রথম ২ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৯০৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।