
চার দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ^বিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন আদিবাসী ছাত্র পরিষদ ও মহনগর পাহাড়ি ছাত্র পরিষদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সংগঠনদুটির যৌথ আয়োজনে সোমবার বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দাবীগুলো হচ্ছে- আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে, আদিবাসী হিসেবে তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দ্বীপেন চাকমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতিভূষন মাহাতো, রাবি শাখার সভাপতি হেমন্ত মাহাতো, সাধারণ সম্পাদক নুকুল পাহান, সাংস্কৃতিক সম্পাদক সাবত্রী হে¤্রম, পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য নীশিতা চাকমা প্রমুখ। মানববন্ধনে মহানগর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি মনিশংকর চাকমার সভাপতিত্ব্ করেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস