
পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রোববার সকালে জেলা শহরের ধাক্কামারা এলাকার করতোয়া ফিলিং স্টেশন থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার লাউথুতি এলাকার মোজাম্মেল হক (৪৫) ও তাঁর স্ত্রী রওশন আরা বেগম (৪০)। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, মোজাম্মেল হক ও রওশন আরা বেগম দীর্ঘদিন ধরেই গাঁজার ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদে পুলিশ জানতে পারে তাঁরা গাঁজার বড় চালান নিয়ে পঞ্চগড়ে প্রবেশ করছেন। পরে পুলিশ শহরের করতোয়া ফিলিং স্টেশনে অবস্থান নেয়। ওই দম্পতি ভিআইপি পরিবহনে করে গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা থেকে পঞ্চগড়ের বোর্ড অফিস এলাকায় উদ্দেশে রওনা হয়েছিলেন।
বাসটি ফিলিং স্টেশনে পৌঁছলে দুই বস্তায় থাকা ২৭টি প্যাকেটে ২৭ কেজি গাঁজাসহ তাঁদের হাতেনাতে আটক করে পুলিশ। ২৭ কেজি গাঁজার বাজারমূল্য প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা।
এএ