
নিখোঁজদের তালিকা দ্বিতীয়বারের মত সংশোধন করে ৭০ জনের তথ্য দিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। সোমবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়।
নিখোঁজ হওয়া ব্যক্তিদের বয়স ১৫-৪০ এর মধ্যে। এর আগে ২৫ জুলাই তথ্য হালনাগাদ করে ৬৮ জন নিখোঁজের তালিকা প্রকাশ র্যাব।
গত ২০ জুলাই র্যাবের ফেসবুক পেজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তি তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্যে পাওয়া যায়।
র্যাব জানায়, এই তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া। তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসে অথবা ওই তালিকার বাইরে যদি কারো কাছে কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান থাকে তাহলে ফোনে (মোবাইল : ০১৭৭৭৭২০০৭৫) তথ্য দেয়ার অনুরোধ জানিয়েছে র্যাব।
সানবিডি/ঢাকা/আহো