
বিদ্যমান কল সেন্টার সেবাকে আরও উন্নত করতে এবার স্মার্ট কল সেন্টার চালু করল রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (২৪ মার্চ) বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট কল সেন্টার সেবা সার্ভিসের উদ্বোধন করা হয়।
স্মার্ট কল সেন্টারের উদ্বোধন করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম। এ সময় উপস্থিত ছিলেন বিমানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমান জানায়, এই স্মার্ট কল সেন্টার চালুর মাধ্যমে এখন থেকে যাত্রীরা বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ১৩৬৩৬ নম্বরে কল করেই বিমান সম্পর্কিত সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
একই সঙ্গে ০৯৬১০৯-১৩৬৩৬ নম্বরে ডায়াল করে দেশের বাইরের সকল যাত্রীরা এই কল সেন্টার থেকে সেবা নিতে পারবেন।
এএ