
বরিশালের উজিরপুরে 'সন্ত্রাস নয়, শান্তি চাই, শঙ্কা মুক্ত জীবন চাই শীর্ষক' শ্লোগানকে সামনে রেখে "সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উজিরপুর অডিটোরিম হলে এ "সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেিনর্বাহি অফিসার ঝুমুর বালা, উজিরপুর উপজেলা আওয়ামিলীগ সভাপতি এস এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ সিকদার (বাচ্চু), উজিরপুর উপজেলা প্যানেল মেয়র ও সন্ত্রাস ও জঙ্গিবিরোধী কমিটির সভাপতি মো. হেমায়েত উদ্দিন ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আকন ও আলভী অনিক প্রমুখ।