বগুড়ার সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের তীব্রতা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাকি নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে। ভবনটিতে অগ্নি নির্বাপনের তেমন কোন ব্যবস্থা নেই। পাশাপাশি আশেপাশে জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে।
এম জি