
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ‘নিখোঁজ’ মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলী ওরফে পান্না হুজুরের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলার জোড়াপুকুরিয়ার মাঠ এলাকা থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
ওই গ্রামের কাউছার আলীর ছেলে নিহত ইদ্রিস আলী রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের অামির, রঘুনাথপুর হোসেন আলী মাদ্রাসার শিক্ষক ও মহিষগাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, জোড়াপুকুরিয়া মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন- এমন খবর পেয়ে সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে ইদ্রিস আলীর পরিবারের সদস্যদের দাবি, গত ০৪ আগস্ট রাত থেকে নিখোঁজ ছিলেন ইদ্রিস আলী। গত মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করেছিলেন তারা।
সানবিডি/ঢাকা/আহো