সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শোক দিবসে পুঁজিবাজার বন্ধ
প্রকাশিত - আগস্ট ১৫, ২০১৬ ১:২৭ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল সোমবার দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। ওইদিন পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, আগামীকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব ব্যাংক-বিমা এবং অন্যান্য প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। একইভাবে ওইদিন ডিএসই ও সিএসইও বন্ধ থাকবে।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.