শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আযহার ছুটি ঘোষণা
প্রকাশিত - আগস্ট ১৬, ২০১৬ ২:৪৪ পিএম


আসন্ন পবিত্র ঈদ-উল-আয্হা উৎযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আগামী ৪ (চার) সেপ্টেম্বর থেকে ছুটি ঘোষনা করেছে। উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) এস.এম. হাফিজুর রহমান জানান, সকল ক্লাস ও পরীক্ষা আগামী ৪ (চার) সেপ্টেম্বর ২০১৬ তারিখ রোজ রোববার হতে ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ মঙ্গলবার হতে ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী ১৮ সেপ্টেম্বর ২০১৬তারিখ রোজ রবিবার হতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ যথারীতি চলবে।
সানবিডি/ঢাকা/আজিজার/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.