শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
জাককানইবি’তে ছাত্রলীগের বিক্ষোভ ও মিছিল
প্রকাশিত - আগস্ট ১৭, ২০১৬ ৪:৩৫ পিএম


বাংলাদেশে ২০০৫ সালে ১৭ই আগস্ট একযোগে তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে।
বুধবার দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাফেটারিয়ার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতি ছাব্বির আহমেদ বলেন, ২০০৫ সালে একযোগে তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলাকারীদের উচ্চ আদালতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যাতে পরবর্তীতে দেশে এধরনের অপ্রীতিকর হামলার পূনরাবৃত্তি না ঘটে।
সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, বাংলাদেশে ২০০৫ সালে ১৭ই আগস্ট একযোগে তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলাকারীদের চিহ্নিত করে পলাতক আসামীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সরকারের কাছে ।
সানবিডি/জাককানইবি/আজিজার/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.