[caption id="attachment_30960" align="aligncenter" width="800"]
SAMSUNG CAMERA PICTURES[/caption]
বগুড়া জেলা রোভারের আওতাধীন সান্তাহার সরকারি কলেজ রোভার গ্রুপের বিশেষ ক্রু-মিটিংঅনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বেলা ১১ টায় সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গণে এই ক্রু-মিটিংঅনুষ্ঠিত হয়।
ক্রু-মিটিং এ উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস্এর লিডার ট্রেইনার মো. হামিদুল হক, গ্রুপের রোভার নেতা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ইমতিয়াজুল আলম, রোভার নেতা ও ভূগোল বিভাগের প্রভাষক মাশেকা সিরাজী কলি, বাংলাদেশ স্কাউটস মিডিয়া টিমের সদস্য মো. আরমান হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এই ক্রু-মিটিং এ রোভার গ্রুপের ক্রু কাউন্সিলের সভাপতির দায়িত্ব হস্তান্তরিত হয়। সাবেক সিনিয়র রোভার মেট মো. আশিক হোসেন সর্বসম্মতি ক্রমে গ্রুপের রোভার মেট মো. জাহিদ হাসান -কে দায়িত্ব হস্তান্তর করেন।
ক্রু-মিটিং শেষে রোভারদের মাই প্রোগ্রেস বই এবং লগ বই সম্পর্কে বিশেষ সেশন পরিচালনা করেন নওগাঁ জেলা রোভারের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরমান হোসেন।
সানবিডি/ঢাকা/আরমান/আহো