
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে নদীতে ডুবে ঐশি (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঐশি দক্ষিণ কেরানীগঞ্জের হুমায়ুর কবির খোকনে মেয়ে। বর্তমানে তারা নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় থাকেন। সে নারায়ণগঞ্জ স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মৃত শিক্ষার্থীর আত্মীয় মুজিবুর রহমান জানান, ঐশি দক্ষিণ কেরানীগঞ্জের নিজ বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে চাচাতো ভাই তরন্নর (১০) সঙ্গে কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গেলে দু’জনই নদীতে তলিয়ে যায়।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা তরন্নকে উদ্ধার করতে পারলেও ঐশিকে অনেক চেষ্টার পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঐশিকে ঢাকা মেডকেল কলেজ হাসপাতাল ও তরন্নকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিকেল ৫টায় চিকিৎসক ঐশিকে মৃত ঘোষণা করেন।
তরন্নকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ঐশির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো