
শেরপুরের নকলা উপজেলার সাইলামপুর এলাকায় ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) দুই বখাটে কর্তৃক পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে। সে ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
পরিবার ও পুলিশ জানায়, গত ১৫ আগস্ট সোমবার সন্ধ্যায় আব্দুর রশিদের কিশোরী কন্যাকে একই এলাকার মৃত আঃ করিমের ছেলে শাহাদাত (১৮) ও মঞ্জুরুল হকের ছেলে সুমন (১৮) এ দুই বখাটে মুখে চাপ দিয় ধরে অপরহরণ করে। পরে ওই কিশোরীকে পাশের বাড়ির পুকুরপাড়ে নিয়ে হাত-পা বেঁধে রাখে এবং রাতভর দুই বখাটে মিলে পালাক্রমে ধর্ষণ করে।
একপর্যায়ে কিশোরী অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে পুকুরপাড়ে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। পরদিন ভোরে জ্ঞান ফিরলে ধর্ষিতা কিশোরী বাড়ি ফিরে। এসময় পরিবারের লোকজন জানতে চাইলে কিশোরী কেঁদে উঠে এবং মায়ের কাছে ঘটনা খুলে বলে।
এ ঘটনা লোকমুখে জানাজানি হয়ে গেলে ধর্ষকদের পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ধর্ষিতার পিতা বাদী হয়ে ১৮ আগস্ট বৃস্পতিবার নকলা থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম সালাম জানান, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
সানবিডি/ঢাকা/আহো