
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদের সভা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির গত ১৮ মাসের অর্থাৎ ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ওই প্রতিবেদন থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, জিবিবি পাওয়ার ২০১৫ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।