
রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় একটি জুতার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার বেলা ১১টা ২৩ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুল ইসলাম।
তিনি বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।
সানবিডি/ঢাকা/এসএস