
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের মাধ্যমে যে সকল ই-বুক ও ই-জার্নাল পাওয়া যায় সেগুলোর সার্চ ও ব্যবহার সম্পর্কে এক কর্মশালা শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টায় গ্রন্থাগারের সেমিনার রুমে ছয় দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ শামস্ বিন তারিক ও আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা এবং উপ-গ্রন্থাগারিক ড. মো. সাদেক রেজা চৌধুরী ও ড. মো. গোলাম মোস্তফা।
এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০ জন শিক্ষক ও গবেষক অংশ নিচ্ছেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো