
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছয় মাসের মধ্যে সেশনজট মুক্ত করার ঘোষনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নব নিয়োগপ্রাপ্ত ভিসি প্রফেসর ড.হারুন উর রশিদ আশকারী।
বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রেভিসি, রেজিষ্ট্রার, বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদীয় ডিন, শিক্ষক সমিতি, সিনিয়র শিক্ষক, শিক্ষক সংগঠন, ছাত্রলীগ, সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। এসময় সেখানে নব নিয়োগ প্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. সেলিম ত্বোহা ও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয সুত্রে জানা যায়, গতকাল রবিবার বিকাল সোয়া ৩ টার দিকে শিক্ষা মন্ত্রনালয়ের সহকারী সচিব বিশ্ববিদ্যালয়(২) আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক ফেক্স বার্তার মাধ্যমে ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ আশকারী ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম ত্বোহাকে নিয়োগ দেন । মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১০ (১) ধারা এবং ১২ (১) ধারা অনুযায়ী তাদেরকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলায় পুষ্প স্তবক অর্পন করেন নব নিয়োগপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ আশকারী , প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও নব নিয়োগ প্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. সেলিম ত্বোহা। পরে সকাল সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে প্রেভিসি, রেজিষ্ট্রার, বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদীয় ডিন, সিনিয়র শিক্ষক, শিক্ষক সংগঠন, ছাত্রলীগ, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় কালে ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ আশকারী বলেন, “সকল অনুষদের ডীন, সকল বিভাগের সভাপতি ও শিক্ষকদের সহোযোগিতার মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়কে সম্পুর্ন রুপে সেশসনজট মুক্ত করব।”
এছাড়া ও তিনি বিশ্ববিদ্যলয়কে সম্পূর্ন রুপে জঙ্গি মুক্ত করতে সকল শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সহোযোগিতা করার আহবান জানান।
প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য আমরা একত্রে কাজ করতে আগ্রহী।”
ট্রেজারার প্রফেসর ড. সেলিম ত্বোহা বলেন, “আমাকে ট্রেজারার হিসেবে দায়িত্ব দেয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমার ওপর যে দাযিত্ব অর্পন করা হয়েছে তা যথাযথ ভাবে পালন করার জন্য সবার সহোযোগিতা কামনা করছি।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফের উপস্থাপনায় মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদে ডীন প্রফেসর ড. রুহুল আমিন, আইন ও শরয়িাহ অনুষদের ডীন প্রফেসর ড. নুরুন নাহার, ধর্মতত্ব অনুষদের ডীন প্রফেসর ড. আবুল বারাকাত মোহাম্মদ ফারুক, বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, সাধারন সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরেফীন, বঙ্গবন্দু পরিষদের অপর অংশের আহবায়ক প্রফেসর ড. মাহবুবুর রহমান, আহবায়ক প্রফেসর ড. মামুনুর রহমান, ছাত্রলীগ অসিলামী বিশ্ববিধলয় শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক অমিত কুমার দাস, সাংবাদিক নেতৃবৃন্দ সহ প্রমুখ।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো