
বরিশালের আগৈলঝাড়ায় ভারি বর্ষণের ফলে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৪০ঘন্টা বিদুৎবিহীন ছিলো সম্পূর্ণ উপজেলা। এখন পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবাহ করতে পারেনি পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন।
উপজেলার ৫টি ইউনিয়নের পানের বরজ, শাক-সবজি, উফশী আমন ধান, আমন বীজতলাসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার অভ্যন্তরীণ কাঁচা ও পাকা সড়ক বিধ্বস্ত হয়ে ৮০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মৎস্যচাষীদের মাছের ঘের তলিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।
শনিবার রাত ২টা থেকে সোমবার রাত ৮:০৩ পর্যন্ত বিদুৎবিহীন ছিলো সম্পূর্ণ উপজেলা। সকালে কোন রকমে উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হলেও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের খুঁটি উপড়ে পরে যাওয়া ও গাছপালা ভেঙ্গে পড়ায় সোমবার রাত পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবাহ করতে পারেনি পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন। তবে তারা বিদ্যুৎ সংযোগ চালু করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো