সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-১৯ ১৮:১০:২৬


সৌদি আরবে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির উমলুস এবং আল ওয়াজ প্রদেশের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান চালাচ্ছে।

বাসটিতে আরোহী যাত্রীদের সবাই সৌদি আরবের নাগরিক বলে জানা গেছে।

কীভাবে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে বাস দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্তের কথা জানিয়েছে।

সূত্র: গলফ নিউজ

বিএইচ