নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেল স্টেশনের আওটারে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে এই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রায়পুরার শ্রীনিধি রেল স্টেশনের আওটার মহিষমারা এলাকায় এই ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে একটি মালবাহী কন্টেইনার ট্রেন ঢাকা যাচ্ছিল। নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেল স্টেশনের আওটার মহিষমারা এলাকায় পৌঁছালে দুইটি বগি লাইনচ্যুত হয়। ফলে ওই লাইন দিয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ট্রেনটি উদ্ধারে আখাওড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে।
ট্রেনটি স্টেশন মাস্টার রেজুয়ান জানিয়েছেন, সাড়ে ১২টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। একটি লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এম জি