
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশকে ডিজিটাল হিসাবে গড়ে তুলতে ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। শিক্ষাই জাতির মেরুদ্বন্ড, শিক্ষা ছাড়া মানুষ কখনো দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে না। তাছাড়া দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য দেশের ২য় তম ভাষা ইংরেজীকে আয়ত্ব করতে হবে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজী শিক্ষা চর্চা করতে হবে দেবহাটায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন কালে এসব কথা বলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন।
বুধবার বেলা ১১টায় ৩০ মিনিটে দেবহাটা মডেল হাই স্কুলে ডিজিট্যাল ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহনা পালের হাতে কম্পিউটার, প্রিন্টার, বই সহ ক্লাবের সারঞ্জামাদি তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি, স্কুলের সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন সহ সকল শিক্ষক বৃন্দ।
পরে উপজেলায় অফিসার্স ক্লাব ও আদর্শ লাইব্রেরী উদ্বোধন করা হয়। এরপর উপজেলা চত্বরে ঝরেপড়া রোধে ৪৩জন ছাত্র-ছাত্রীদের বাই সাইকেল বিতরণ করা হয়। এছাড়া উপজেলা ডিজিটাল কর্ণার উদ্বোধন করে স্কুল মাঠে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।
এসময় নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফারুক মাহবুবুর রহমান।
এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, পল্লী দারিদ্র কর্মকর্তা অসিত বরুন রায়, প্রকৌশলী আব্দুল হামিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশ্রাফুল হক, সমবায় কর্মকর্তা জহরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত আরা, দেবহাটা কলেজ অধ্যক্ষ আনিসউজ্জামানসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/মামুন/আহো