রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় জামায়াত নেতা এটিএম আজহারসহ ১১ জনের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন।
এটিএম আজহারের আইনজীবী আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দণ্ডবিধির পৃথক দুই ধারায় তার এ কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডবিধির এক ধারায় দেড় বছর এবং অন্য ধারায় ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বিএইচ