
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ও লটারি শেষ হওয়ার পর লেনদেনের অপেক্ষায় রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেডের বিনিয়োগকারীরা।
প্রসঙ্গত, কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার এখনো বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়নি। আর এই শেয়ার জমা হওয়ার পরেই দুই স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেবে।
এর আগে গত ১০ আগস্ট ইয়াকিন পলিমারের লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত কোম্পানিটির আইপিওর আবেদন জমা নেওয়া হয়। কোম্পানিটি ২ কোটি শেয়ার ইস্যু করে। প্রতি ৫০০ শেয়ারে এর লট। এই হিসেবে আইপিওতে বরাদ্দযোগ্য লট আছে ৪ লাখ।
আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ করবে কোম্পানিটি।
কোম্পানিটির আইপিওর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসএস