
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আগামী ২৭ আগষ্ট ২০১৬ শনিবার সকাল ৭ টায় বিএনপি জাতীয় কবির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে।
পুস্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।এছাড়াও, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী মাজার প্রাঙ্গনে উপস্থিত থাকবে।
সানবিডি/ঢাকা/আহো