
রংপুরের ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে ঘাঘট নদীর পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী (১২) সিও বাজার এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং রুপম (১২) একই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলের পাশে রাব্বী ও রুপমের সাইকেল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরম লাগায় তারা গোসল করতে নদীতে নামে। এক পর্যায়ে পানিতে ডুবে মারা যায় তারা।
সানবিডি/ঢাকা/আহো