ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা যাচ্ছে তিন সদস্যের একটি টিম। রোববার (২৬ মে) সকালে রওনা হন তারা।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি প্রধান বলেন, ধারণা করা হচ্ছে এমপি আনার হত্যার মূল হোতা আক্তারুজ্জামান শাহিন আমেরিকায় আছেন। তাকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে আনার চেষ্টা করব।
এম জি