
কুমিল্লার বরুড়ায় পূর্ব শত্রুতার জেরে ইজ্জত আলী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক এম আলী আহমেদ এই আদেশ দেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. আরিয়া মেহের ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বরুড়া উপজেলার বড়বাতুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুম ও আলী আকবর, একই গ্রামের আলী আকবরের ছেলে মোজাম্মেল ও মৃত সৈয়দ আলীর ছেলে আমান উল্লাহ।
এদের মধ্যে বড়বাতুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুম ও মৃত সৈয়দ আলীর ছেলে আমান উল্লাহ পলাতক রয়েছে।
সানবিডি/ঢাকা/আহো