
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ আসকারীর সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের একাংশের নেতা কর্মীরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন সদ্য নিযোগপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম ত্বোহা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাপলা ফোরামের একাংশের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরিফিনের উপস্থাপনায় এতে বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে উপাচার্য ও কোষাধ্যক্ষের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। এছাড়া ও বিশ্ববিদ্যলয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তারা উপাচার্য ও কোষাধ্যক্ষের সাথে আলোচনা করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসাইন, আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী, বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি প্রফেসর ড. আবুল হাসান চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারন সম্পাদক প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোহাম্মদ সালেহ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. সাইদুর রহমান, আইন বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তরা।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো