
‘স্বাধীন বাংলার রূপকার বঙ্গবন্ধু সামগ্র বিশ্বের রাজনীতির সৌর জগতের উজ্জ্বল জোতিষ্ক। তিনি আরো বলেন, জীবিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের চেয়ে মৃত বঙ্গবন্ধু সহস্রগুণ বেশি শক্তিশালী।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভায় এ বক্তব্য প্রদান করেন ইবি ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রাশিদ আসকারি।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সাধারন সম্পাদক অমিত কুমার দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রাশিদ আসকারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহা. আনওয়ারুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারি বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশে অতুলনীয়। তিনি বঙ্গবন্ধুকে আবরাহাম লিংকন, লেলিন, মাও সেতুং, ন্যালসন ম্যান্ডেলার সাথে তুলনা করেন।
তিনি আরো বলেন, শোকবহ আগষ্টকে আরো শোকাবাহ করে তুলেছে ২০০৪ সালের গ্রেনেড হামলা। ১৫ এবং ২১ আগস্টের হত্যাকরীদের বিচারের দাবি করছি।’
অনুষ্ঠান চলাকালীন মোবাইল কনফারেন্সে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুুর রহমান সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা গনতন্ত্র, বঙ্গালী জাতীয়তাবাদ, অসম্প্রদায়ীকতাকে হত্যা করার চেষ্টা চালিয়েছে। ১৫ আগস্ট হত্যাকান্ডের মধ্য দিয়ে তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে হত্যার চেষ্টা চালিয়েছে। তাই এই কুচক্রিদের সাথে কখনোই সম্পর্ক করা যাবেনা।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আনোয়ারুল হক, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমূখ।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো