
বরিশালের আগৈলঝাড়ায় এক ইজিবাইক চালককে অজ্ঞান করে ইজিবাইক লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও আহতসূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের নাসিরউদ্দিন হাওলাদারের ছেলে ইজিবাইক চালক লালমিয়া হাওলাদারকে গৈলা হাসপাতালের সামনে থেকে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা পয়সারহাট যাওয়ার জন্য তিনশ’ টাকায় ভাড়া করে।
পরে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে জুসের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তাকে হাসপাতালে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) রোগীর জ্ঞান ফেরেনি। এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো