
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে ঝিনাইদহে জেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা জাহিদুন্নবী কালু, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, রাজিব হাসান, তরিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।
সানবিডি/ঢাকা/তারিক/আহো