শনিবার, ১৮ জুলাই ২০২৬
নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন
প্রকাশিত - সেপ্টেম্বর ১, ২০১৬ ৬:৪৯ পিএম


ব্রাহ্মণবাড়িয়া জেলার "নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন" এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২৫.০৮.২০১৬) অনুষ্ঠান বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বায়েজীদ ভূঞা। অনুষ্ঠানে সভাপত্বি করেন ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের মধ্যে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ মিজানুর রহমান, মজিবুর রহমান, গোলাম সোহরাব হোসেন, তফাজ্জল হোসেন, ইফতেখার হক, নাজিম উদ্দিন আক্তার, মাহফুজুর রহমান, মোঃ নূরুল ইসলাম আশিক এবং মীর তারিকুল ইসলাম সজীব। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইউনূস মোল্লা, ব্যারিস্টার জাকির আহম্মদ, উপাধক্ষ মো: কামরুল হুদা পথিক, হাবিবুর রহমান, মোঃ ফয়েজ, ইঞ্জিনিয়ার মনির হোসেন, প্রভাষক মো: ইমাউল হক সরকার টিটু।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.