চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের গুলিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিক্যালের চিকিৎসক ডা. রুকনুজ্জামান।
নিহত শিক্ষার্থীদের নাম এখনো জানা যায়নি।
এর আগে, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উত্তরার জমজম টাওয়ারের সামনে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ ও র্যাব তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সংঘর্ষ শুরু হয়।
সূত্র: যুগান্তর