আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুকে সোমবার (২৯ জুলাই) দিবাগত রাতে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।
এক বিবৃতিতে এবি পার্টির নেতারা বলেন, মজিবুর রহমান মঞ্জু কয়েক দিন ধরে অসুস্থ। তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এ অবস্থায় তাকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। তারা অবিলম্বে মজিবুর রহমান মঞ্জুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এ বিষয়ে এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত বলেন, মিরপুরের ডিওএসএইচ এলাকা থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাকে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি।
এম জি