
নিজের ভুলে নিজেই ফেঁসে গেলেন ইতালীয় মহিলা। ইন্টারনেটে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোছার অধিকার না পেয়ে লজ্জায়, অপমানে শেষমেশ আত্মহত্যা করলেন তিজিয়ানা কন্তে।
নিজের বিপদ নিজেই ডেকে আনলেন তিজিয়ানা কন্তে। নিজের ভুলে চলে গেল তরতাজা প্রাণ। লজ্জায়, অপমানে আত্মহত্যা করলেন একত্রিশ বছরের ইতালীয় কন্তে। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে যায় একটি ভিডিও।
প্রাক্তন বয়ফ্রেন্ড এবং আরও তিন পুরুষের সঙ্গে এক মহিলার খুল্লামখুল্লা সেক্স। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি রেকর্ডিং করা হয়। সেই ভিডিওটি নিজেই তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড ও বাকি তিন পুরুষের কাছে পাঠান ওই মহিলা। শুধু তাই নয়, নিজেও ইন্টারনেটে আপলোড করেন ভিডিওটি। আর বিপদ শুরু সেখান থেকেই। ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভিডিওটি দেখেন কমপক্ষে দশ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ লাইক পড়ে ভিডিওটিতে। ভিডিওটি আপলোডের সময় লিখে দেওয়া হয় মহিলার কথা। ভিডিওটি রেকর্ডিংয়ের সময় তিজিয়ানা কন্তে তাঁর শয্যাসঙ্গীদের বলেছিলেন, "আমাদের এই অন্তরঙ্গ মুহূর্তগুলো কি রেকর্ডিং করা হচ্ছে? ব্রাভো।"-তাঁর এই কথাটিই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপরেই নিজের ভুল বুঝতে পারেন তিনি। কোর্টে মামলা করেন তিনি।