শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সংঘাত চাই না, শান্তিপূর্ণ নির্বাচন চাই: বিএনপি
প্রকাশিত - সেপ্টেম্বর ২৬, ২০১৬ ৬:৩৬ পিএম

[caption id="attachment_32396" align="alignright" width="464"]
ছবি; ইত্তেফাক[/caption]
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আর যদি প্রধানমন্ত্রী দেশে এসে জনগণের মতামত নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দেন, তাহলে বিএনপিও তাকে সংবর্ধনা দেবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সাংবাদিক আতাউস সামাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দুদু বলেন, আপনি অনেক ভালো কাজ করেছেন। আমরাও আপনাকে সংবর্ধনা দিতে চাই। আর একটি কাজ করুন দেশে এসে জনগণের মতামত নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিন।
শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া দেশের চলমান সংকট নিরসন সম্ভব নয় দাবি করে তিনি বলেন, আমরা সংঘাত হানাহানি চাই না, শান্তিপূর্ণ নির্বাচন চাই। যে নির্বাচনের মাধ্যমে দেশের চলমান গণতন্ত্রের সংকট কেটে যাবে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.