
সাভারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম ওরফে নয়ন (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ আবাসিক প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে ।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।