
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. নিজামুল কবীরকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. নিজামুল কবীরকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেনকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া- সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে।
তিনি প্রেষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন।
বিএইচ