
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আশিকুল ইসলাম।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের অভিপ্রায় অনুযায়ী মো. আশিকুল ইসলামকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ২২০০০ টাকা থেকে ৫৩০৬০ টাকা বেতন স্কেলে (৯ম গ্রেডে) তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. আশিকুল ইসলামকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিএইচ