রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর রেজাউল আলম চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১১ সেপ্টেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ১০ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে ডিবির একটি টিম তৌফিক-ই-ইলাহীকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই বাড্ডার প্রগতি স্মরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন।
এম জি