শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
হোসনি দালানের গেট থেকে ১৫ জনকে আটক
প্রকাশিত - অক্টোবর ১১, ২০১৬ ৫:২৮ পিএম


ঢাকার লালবাগে হোসনি দালানের গেটে ১০/১৫ জনের একটি দল উদ্ভট পোশাক পরে ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করার কারণে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গেছে।
মঙ্গলবার বিকালে এ ঘটনার পর পুলিশ তাদের নিয়ে যায়।
লালবাগ বিভাগের উপ কমিশনার ইব্রাহিম খান জানান, তাজিয়া মিছিলের আগে ১০/১৫ জন লোক হোসনি দালানের গেটে দৌড়াদৌড়ি করছিলেন। এ সময় চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়। তারা অদ্ভুত ধরনের পোশাক পরে দৌড়াচ্ছিলেন।
তিনি বলেন, তাই তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছে তেমন কিছু পাওয়া যায় নি। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হবে তাদের।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.