![]()
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ সময়ের জন্য উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা ১০ শতাংশ নগদ লভ্যাংশ নেবেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২১ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৭ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর।
এএ