
নগরীর বাকলিয়ায় জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) গভীর রাত আড়াইটার দিকে নগরীর কালামিয়া বাজার এলাকায় এই জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ।
এসময় বিভিন্ন বয়সী ১০ জন পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি মো.আবুল মনছুর। তাদের মহানগর আইনের ৯৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন ওসি।
সানবিডি/ঢাকা/এসএস