
সিলেটের তারাপুর চা-বাগান দখলে ভূমি জালিয়াতি ও প্রতারণার মামলায় শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বলেন, ভারত থেকে দেশে আসার সময় আবদুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুর ১টার দিকে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে জকিগঞ্জ থানার পুলিশ আবদুল হাইকে নিজেদের হেফাজতে নিয়েছে।
আবদুল হাই তারাপুর চা-বাগান দখলে ভূমি জালিয়াতি ও প্রতারণা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ওয়ারেন্ট রয়েছে। ওই থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার পর আদালতে হাজির করবে।